গাজীপুর সদর উপজেলার আতুরি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় এড হক কমিটির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরকার এতে সভাপতিত্ব করেন। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিদ্যালয় হতে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মামনা ক্রেস্ট বিতরণ করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারাক্ট ক্লাব অফ গাজীপুরের সভাপতি শিক্ষানুরাগী বাবুল হোসেন খান, মকসুদুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিনসহ অনেকে।