June 15, 2026, 8:52 am
শিরোনাম:
গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

মোঃ সাইদুল ইসলাম গাজীপুর

গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকায় অবস্থিত ‘ম্যাট্রিক্স স্টাইল লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানাটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট একযোগে কাজ করছে।গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ৫ মিনিটে ডেগেরচালা-জাঝর হারিকেন রোড সংলগ্ন কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী ও কারখানা শ্রমিকরা জানান, সকালে হঠাৎ কারখানার ষষ্ঠ তলা থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের তীব্র শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। অগ্নিকাণ্ডের পর কারখানার ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তারা দ্রুত ভবন থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনও উপস্থিত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



ফেসবুকে আমরা