April 17, 2026, 4:56 pm
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

গাজীপুরে এসএসসি ৮৬ বন্ধুদের মিলনমেলা উপলক্ষে প্রস্তুতিসভা

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুর জেলা এসএসসি ৮৬ ব্যাচ বন্ধুদের ৪০ বছর পূর্তি উদযাপন ও চতুর্থ মিলনমেলার প্রস্তুতি সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। মহানগরের চান্দনা চৌরাস্তায় হাতেখড়ি স্কুল এন্ড কলেজ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা এসএসসি ব্যাচ ছিয়াশি সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অর্ধশত বন্ধু উপস্থিত থেকে অনুষ্ঠিতব্য আয়োজন সফল করতে মতামত দেন। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ সেলিম।আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠেয় মিলনমেলা স্বার্থক করতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ কে আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন আকন্দকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয় সভায়। প্রস্তুতি সভায় বন্ধুদের নিয়ে আবেগঘন ও স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সভার সভাপতি হাবিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা