June 15, 2026, 5:43 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরে তিনদিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর, ৩১ জানুয়ারি ২০২৬ শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে মাত্রাতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ গোলাম ফারুক এনডিসি, এটিও (অব.)। গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে তিনদিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী পর্ব শনিবার অনুষ্ঠিত হয়। সমাপনী দিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির নির্বাহী সদস্য ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য এবং প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর একমাত্র সন্তান জনাব মাটি সিদ্দিকী। সকালে উদ্বোধনী অধিবেশনে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ গোলাম ফারুক এনডিসি, এটিও (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এবং যুব পুরুষ ও মহিলা ফুটবল দলের কোচ জনাব আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুশৃঙ্খলতা ও পড়ালেখার প্রশংসা করে বলেন, কচি-কাঁচা একাডেমি ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ ভাওয়ালগড়ের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।” তিনি শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে আসক্ত না হয়ে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান আছে—তবে সব কিছুর ঊর্ধ্বে আমরা মানুষ। মানুষের মধ্যে প্রেম ও সৌন্দর্যবোধ থাকতে হবে। এই প্রেম ও ভালোবাসা দিয়েই সবাইকে জয় করতে হবে। প্রয়োজনে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফুটবল প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। এতে সভাপতি ছিলেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি মো. শওকত সিদ্দিকী। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১০৮টি ইভেন্টে কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের পরিবেশিত কুচকাওয়াজ, ডিসপ্লে ও ফ্রি হ্যান্ড পিটি উপস্থিত হাজারো দর্শকের প্রশংসা কুড়ায়। ক্রীড়ায় ‘দুর্জয় হাউজ’ এবং কুচকাওয়াজে ‘দুরন্ত হাউজ’ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতি। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ এর সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী ও দর্শনার্থীর উপস্থিতি ছিল।



ফেসবুকে আমরা