June 15, 2026, 10:14 am
শিরোনাম:
গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি

গাজীপুরে দুর্ধর্ষ ডাকাতি: শাশুড়ি নিহত, পুত্রবধূ আহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যে পাড়া পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে, মধ্যরাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অমানবিক নির্যাতনে শাশুড়ি আসমা আক্তার (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুত্রবধূ আরিফা আক্তার (২২) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক আনিসুর রহমান আনিস মিয়া ও তার ছেলে স্থানীয় একটি স্কুলে নৈশপ্রহরীর দায়িত্ব পালনের জন্য রাতে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে একদল সশস্ত্র ডাকাত গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে শাশুড়ি ও পুত্রবধূকে বেঁধে ফেলে নির্যাতন চালানো হয়। এতে আসমা আক্তার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অচেতন অবস্থায় আরিফা আক্তারকে বুধবার সকালে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরে তাকে বাসায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় ডাকাতরা নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।প্রতিবেশীরা জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং পরিকল্পিত বলে মনে হচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা আসমা আক্তারের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। পুত্রবধূর শরীরেও নির্যাতনের চিহ্ন রয়েছে। তবে ধর্ষণের বিষয়টি এখনও নিশ্চিত নয়; মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা