জেলার সদর উপজেলার পশ্চিম ডগরী আইডিয়াল স্কুলের নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী আনন্দমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ। সকালে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শিল্পপতি ও স্থানীয় মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রতিনিধি আলহাজ্ব রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্স ও ফিনান্স অফিসার শামিম আহমদ উজ্জ্বল, জাতীয় সংসদের চীফ অ্যাকাউন্ট ও ফিনান্স অফিসার শরীফ কামাল চৌধুরী, ডেপুটি সিজিএ, সিজিএ প্রশাসন শাকিলা জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ডেপুটি সি এন্ড এফ এ ও আনিসুল ইসলাম, স্টিফেন লিউক মালাকার (বিশিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাবিদ) , খাজা আমিনুল ও জনাব মিজানুর রহমান, অডিট এন্ড একাউন্টস অফিসার, সিএজি কার্যালয়, কামাল হোসেন, এও, বিদ্যুৎ ও জ্বালানী অডিট অধিদপ্তর, কামাল রোহানী, এসএএস সুপার, পরিবহন অডিট অধিদপ্তর, খালেদা আক্তার ও শামীম হোসেন, গাজীপুর ডিস্ট্রিক্ট ফিনান্স ও একাউন্টস অফিসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা কামরুজ্জামান, অ্যাডিশনাল ডেপুটি সিএজি, সিএজি কার্যালয়। বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ও পরিচালকগণ জানান, এই বিদ্যালয়টি আমাদের কাছে কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের শ্রদ্ধেয় বাবা ও মায়ের অমলিন স্মৃতি এবং তাঁদের নিঃস্বার্থ অবদানের এক জীবন্ত প্রতিচ্ছবি। আমাদের মূল লক্ষ্য ব্যবসায়িক মুনাফা নয়, বরং এলাকার প্রতিটি শিশুর জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা। সম্পূর্ণ অলাভজনক (Non-profit) ভিত্তিতে এই প্রতিষ্ঠানটি পরিচালনার পেছনে কাজ করছে আমাদের অকৃত্রিম আবেগ এবং সামাজিক দায়বদ্ধতা। আমরা বিশ্বাস করি, আজকের এই শিশুরাই আগামীর নেতৃত্ব দেবে, আর তাদের যোগ্য করে গড়ে তোলাই হবে আমাদের পূর্বসূরিদের প্রতি শ্রেষ্ঠ সম্মান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বলেন,” তোমরাই আগামী দিনের ভবিষ্যত , জাতি গঠনের কারিগর। জয় কখনো গলায় মেডেল হয়ে ঝুলে, আবার কখনো নীরব পরাজয়ের ভেতর লুকিয়ে থাকে বড় শিক্ষা। হার মানবে না, থামবে না—কারণ জীবন নিজেই এক দীর্ঘ প্রতিযোগিতা। পশ্চিম ডগরী আইডিয়াল স্কুল আজ প্রমাণ করছে—এই বিদ্যালয় শুধু ভালো ফল নয়, ভালো মানুষ গড়ার কারখানা। এখান থেকেই গড়ে উঠবে আগামীর আলোকিত নাগরিক, যারা জ্ঞানে হবে দৃঢ় আর আচরণে হবে মানবিক।দেশের জন্য বোঝা নয় হয়ে উঠবে দেশের সম্পদ। প্রতিষ্ঠানটির এই আয়োজনে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে। অনুষ্ঠান মালা আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন স্কুলের পরিচালক আসাদুজ্জামান সৈকত ও প্রধান শিক্ষক শামীম আহমদ। বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসী অনুষ্ঠান উপভোগ করে।