June 15, 2026, 4:45 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরে বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত, অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এ ঘটনা ঘটে আহত সাংবাদিকরা হলেন নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের এস এম জহিরুল ইসলাম, ও আলোকিত সকালের সাংবাদিক হুমায়ুন কবির। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছে আবুল কাশেম ওরফে ‘গজারী কাশেম’ নামে এক ব্যক্তি। তাকে শেল্টার দিয়ে আসছেন কাপাসিয়া উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচীপ সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে গজারী কাশেমের সহযোগীরা পালিয়ে যায়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে আবুল কাশেম, তার ছেলে আল আমিন এবং সহযোগী রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন ১০–১২ জনের দলবল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। আহত সাংবাদিকরা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, “সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



ফেসবুকে আমরা