গাজীপুরে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এই উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করে শনিবার। জেলা প্রশাসক আলম হোসেন ও স্থানীয় সংসদ সদস্য কে এম মঞ্জুরুল করিম রনি প্রত্যুষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে সকালে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এরপর পরই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর অধ্যাপক জিকেএম মুস্তাফিজুর রহমান। গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান রাত ১২ঃ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি হাতে নেয়া হয় ।