June 17, 2026, 8:32 am
শিরোনাম:
লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

গাজীপুরে রেলস্টেশনে ২ মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর রেলস্টেশন এলাকা থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে রেলস্টেশন এলাকায় এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে এবং স্টেশনের পাশে বউবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তারা হলেন: গাজীপুরের কালীগঞ্জ সদর এলাকার কালাপাটুয়া কাপাস এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জামাল উদ্দিন (৭৭)। অপর নারীর পরিচয় পাওয়া যায়নি; তবে তার বয়স আনুমানিক ৩০ বছর।

রেলওয়ে পুলিশ জানায়, গাজীপুর মহানগরের টঙ্গীর বউবাজার এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রেলক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এ সময় ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ওই নারী ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই টঙ্গী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

অপরদিকে নরসিংদীতে যাওয়ার জন্য টঙ্গী রেলস্টেশনে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনের অপেক্ষায় বসে ছিলেন জামাল উদ্দিন। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় গরমে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। পরে টঙ্গী রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এরপর তার পরিবারকে খবর দেয়া হয়। রোববার সকালে তার পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে আবেদন করে নিয়ে যায়।

টঙ্গী রেলওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক জানান, আইনগত প্রক্রিয়া শেষে একজনের মরদেহ তার পরিবারে হস্তান্তর করা হয়েছে। অপরজনের (নারী) পরিচয় না পাওয়ায় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এলাকায় ভিক্ষাবৃত্তি করে বেড়াতেন।



ফেসবুকে আমরা