June 15, 2026, 5:43 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে শনিবার অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর নবীনবরণ অনুষ্ঠান। প্রতিষ্ঠানে চলতি বছরে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণীতে ভর্তিকৃত চার শতাধিক শিক্ষার্থীকে অনুষ্ঠানে বরণ করে নেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান। প্রতিষ্ঠানের পরীক্ষা নিয়ন্ত্রক মো আবদুর রহিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা রাম প্রসাদ বর্মন, সহকারি প্রধান শিক্ষক জি বারেক তারেক, সমন্বয়ক আশরাফুল আলম , মামন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠান উপলক্ষে প্রতিষ্ঠানে বিরাজ করে আনন্দঘন পরিবেশ, সাজ সাজ রব। শুরুতে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করার পর অনুষ্ঠিত হয় আলোচনা ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীণ শিক্ষার্থীরা এতে পারফরমেন্স করে পুরস্কৃত হয়। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, জাতি গঠনে শিক্ষার্থীদেরকে একজন সুশিক্ষিত ও ভালো মানুষ  হিসেবে গড়ে উঠতে হবে। এতে পড়াশোনার কোন বিকল্প নেই। সহ কার্যক্রমকেও গুরুত্ব দিতে হবে। দিকনির্দেশনা দিয়ে তিনি বক্তব্যে  আরো  বলেন, নবীন বরণের এই দিনটি গুরুত্বপূর্ণ একটি সূচনালগ্ন। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদেরকে নৈতিকতা ও শৃংখলা মেনে যথাযথ ভূমিকা রাখতে হবে। প্রতি শিক্ষার্থী যেন হয়ে ওঠে উজ্জ্বল ও গর্বের মুখ। শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, ও অভিভাবকদের উপস্থিতিতে  নবীনবরণ অনুষ্ঠান  হয়ে ওঠে উৎসবমুখর।



ফেসবুকে আমরা