June 15, 2026, 9:01 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরে DSAG-এর সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত: প্রধান অতিথি ডা. মাজহারুল আলম

গাজীপুর প্রতিনিধি

ডেন্টাল সার্জনস এসোসিয়েশন, গাজীপুর (DSAG)-এর উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুরে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ড্যাব এবং DSAG-এর উপদেষ্টা ডা. মাজহারুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ড্যাব এবং DSAG-এর সভাপতি অধ্যাপক ডা. আলী আকবর পলান। সেমিনারের পুরো কার্যক্রম সঞ্চালনা করেন DSAG-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহফুজর রহমান।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. নাসরিন জাহান। তিনি আধুনিক দন্ত চিকিৎসা পদ্ধতি, রোগী ব্যবস্থাপনা ও সর্বশেষ প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। সেমিনারে অংশগ্রহণকারী চিকিৎসকরা বলেন, এমন বৈজ্ঞানিক সেমিনার পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং উন্নতমানের চিকিৎসা সেবা প্রদানে বিরাট ভূমিকা রাখে। অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত দন্ত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।সেমিনার শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। DSAG ভবিষ্যতেও এ ধরনের আরও মানসম্মত সায়েন্টিফিক সেমিনার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে।



ফেসবুকে আমরা