April 24, 2026, 2:54 am
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

গাজীপুর প্রেসক্লাব সদস্য মরহুম নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবদুল আলী গাজীপুর

গাজীপুর প্রেসক্লাবের সদস্য, প্রয়াত সাংবাদিক মরহুম মোঃ নজরুল ইসলাম (বাদামী)-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মরহুম নজরুল ইসলামের পেশাগত দক্ষতা, সততা ও মানবিকতার বিভিন্ন দিক স্মরণ করে বলেন—গাজীপুরের সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানটি আয়োজন করে বিদ্রোহী করি স্মৃতি সংসদ (ব্রিক্স)। সংগঠনের নেতারা বলেন, মরহুম নজরুল ইসলাম ছিলেন সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দোয়া মাহফিল শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা