গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা আজ ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় জিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) সভায় জিএমপির বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করেন কমিশনার (ভারপ্রাপ্ত)। তিনি উপস্থিত সকল পদমর্যাদার সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পুলিশ সদস্যরা ব্যক্তিগত, দাপ্তরিক ও সমষ্টিগত নানা সমস্যা এবং আবেদন তুলে ধরেন। কমিশনার মহোদয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং দ্রুত সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন। বক্তব্যে তিনি বলেন, জিএমপির প্রতিটি সদস্যই আমাদের শক্তি। তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান এই দুটিই আমাদের প্রধান দায়িত্ব। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে জনবান্ধব আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ), অন্যান্য উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।সভার মাধ্যমে জিএমপির অভ্যন্তরীণ কল্যাণ, সমস্যা সমাধান ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।