June 15, 2026, 8:45 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ২০০ কম্বল বিতরণ

মাহমুদুল হাসান, গাজীপুর

শীতার্ত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ সাজ্জাত হোসেনের নেতৃত্বে মঙ্গলবার ৬ জানুয়ারি গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়েছে। এদিন উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে মোট ২০০ পিস কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাজ্জাত হোসেন বলেন, “শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকার সবসময় মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছে।এসময় আরও উপস্থিত ছিলেন পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও শীতার্ত মানুষের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা