June 15, 2026, 8:43 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুর ০৩ আসনে সুস্থ প্রতিদ্বন্দিতা চাইলেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন

হাবিবুর রহমান গাজীপুর

তৃণমূল মানুষের সেবার পথ ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসনে প্রার্থী হয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ  ইজাদুর রহমান মিলন। শুধু একটি দলের নয়, জনগণের বলয় থেকে তিনি প্রার্থী হয়েছেন। জনপ্রিয় নেতা হিসেবে ভোটারদের কাছে তিনি এখন হেভিওয়েট প্রার্থী। গাজীপুর সদরের মির্জাপুর থেকে তিনিই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হলেন। বারবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান , সদরের উপজেলা পরিষদ চেয়ারম্যান পথ পরিক্রমণ করে তিনি হতে যাচ্ছেন সংসদ সদস্য। তেমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে। নির্বাচন মাঠের পাকা খেলোয়াড় আলহাজ্ব অধ্যক্ষ  ইজাদুর রহমান মিলন কে এ আসনের প্রত্যেক গ্রামের মানুষ চেনেন, জানেন। শৈশব কৈশোরের শুরুর জীবনে তার মনটা ছিল সেবা পরায়ন। ছাত্র রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে তার ছিল অনন্য ভূমিকা। অসহায়দের জন্য হাত বাড়িয়ে দেওয়ায় তার প্রতি মানুষের রয়েছে গভীর টান। বড় পরিসর নিয়ে এবার তার প্রথম নির্বাচন। কঠিন এই যুদ্ধকে সহজতা মেনেই  গাজীপুর ৩ এলাকার অলিগলি গ্রাম জনপদ সব পেশার ভোটারদের সাথে সভা সমাবেশ করেছেন তিনি।আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সেই ভোট যুদ্ধে দেখতে পারেন বিজয়ের মুখ। জনগণের প্রতি অবিচল আস্থা নিয়ে সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন। সাড়াও মিলছে বেশ। একটু আয়েশি ও শান্তিপূর্ণ জীবন ধারণের জন্য শান্তিকামি মানুষ গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ  ইজাদুর রহমান মিলনকে। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের  এক অভিজাত পরিবারে ইজাদুর  রহমানের জন্ম। জনপ্রতিনিধি হিসেবে এলাকার রাস্তাঘাট নির্মাণ, মুক্তিযোদ্ধা কলেজ প্রতিষ্ঠা, স্বচ্ছ প্রক্রিয়ায় অসহায়দের মধ্যে ভাতা প্রদান, স্কুল-কলেজে অনুদান প্রদান, চাঁদাবাজির বিরুদ্ধে আপোষহীন অবদান – এসব ভূমিকায় তিনি নিজেকে সংযুক্ত রেখেছেন সব সময়। মুক্তিযোদ্ধা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে দিক দিয়ে রয়েছে তার শত শত শিক্ষার্থী। উল্লেখ্য, জেলার শ্রীপুর উপজেলা ও সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী ও ভাওয়ালগড় ইউনিয়ন নিয়ে  গাজীপুর ০৩ সংসদীয় আসন। মনোনয়ন যাচাই-বাছাই দৌড়ে বৈধতা পেয়েই নির্বাচন কমিশন ভবন সামনে থেকে ভোটারদের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ  ইজাদুর  রহমান মিলন বললেন, গাজীপুর ০৩ এলাকার সর্বস্তরের জনগণের দোয়া আর ঐকান্তিক প্রচেষ্টায় সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমি আপনাদের সাথে নির্বাচনী যাত্রায় সামিল হতে পেরেছি,  আসুন আমরা সকলে মিলে হিংসা,বিদ্বেষ পরিহার করে একটা সুন্দর ও মানবিক দেশ গড়ে তুলি,সুস্থ প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠুক সকলের মাঝে, আমাদের সকলের একমাত্র লক্ষ্য হোক দেশ, দেশের স্বার্থ।



ফেসবুকে আমরা