June 15, 2026, 10:08 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-৩ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। নির্ধারিত দিনে তিনি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, মহান আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ আমি আজীবন জনগণের পাশে থাকতে চাই। মানুষের সুখ-দুঃখ, ন্যায় ও অধিকার আদায়ের সংগ্রামে আমি সবসময় ছিলাম, আগামীতেও থাকবো। এই নির্বাচনের মাধ্যমে গাজীপুর-৩ আসনের মানুষের প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই। তিনি আরও বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, বরং জনগণের সেবা করার একটি পবিত্র দায়িত্ব। আমি বিশ্বাস করি, সততা, যোগ্যতা ও মানুষের ভালোবাসা থাকলে পরিবর্তন সম্ভব। তাই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।এ সময় তিনি এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই পাশে থাকলে ইনশাআল্লাহ গাজীপুর-৩ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক আসনে রূপান্তর করা সম্ভব হবে। মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।



ফেসবুকে আমরা