June 15, 2026, 7:34 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

জয়দেবপুরে জমি নিয়ে বিরোধ: চাঁদা দাবি, হামলা ও ভাংচুরে তিনজন আহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর থানাধীন মনিপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবি, ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে জমির প্রকৃত মালিক মোঃ শামিম মিয়া (৩৬) ও তার দুই ভাইসহ একাধিক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় শামিম মিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মনিপুর বাজারের এনার্জিপ্যাক সংলগ্ন ৫ কাঠা জমি দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন শামিম মিয়া। কিন্তু সম্প্রতি ওই জমিকে কেন্দ্র করে এলাকার কয়েকজনের সাথে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে বিবাদী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে। ১. মোঃ হানিফ (৪০) ২. মোঃ মোহসীন (৪৭), ৩. মোঃ মজনু (৪৪) এছাড়া আরও ১০-১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীও এতে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। গত ১৪ নভেম্বর ২০২৫ (বিকাল ৪টা) শামিম মিয়া নির্মাণ শ্রমিকদের নিয়ে নিজ জমিতে কাজ শুরু করলে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে অনধিকার প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে চারপাশের বাউন্ডারি ওয়াল ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে এবং নির্মাণসামগ্রী নষ্ট করে আরও ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় লোহার রড, পাইপ ও লাঠিসোটা দিয়ে শ্রমিকদের মারধর করা হয়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে শামিম মিয়াকে হত্যার চেষ্টা চালায়। তিনি হাত তুলে আঘাত ঠেকানোর চেষ্টা করলে তার হাতে মারাত্মক কাটা জখম হয়। পরে হাতুড়ির আঘাতে তার মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। ভাইদের বাঁচাতে এগিয়ে এলে শামিমের দুই ভাইকেও মারধর করে আহত করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় শামিম মিয়াকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় (রেজিঃ ৮৪৬৫/৯) এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন চিকিৎসা ও পারিবারিক পরামর্শের কারণে অভিযোগ দাখিলে বিলম্ব হয়েছে বলে জানা গেছে। এই বিষয়, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযোগ পেয়েছি ,  তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ।



ফেসবুকে আমরা