April 17, 2026, 4:25 pm
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

জুলাইয়ে সামনের সারিতে থাকা সাংবাদিকের নামে জুলাই হত্যা মামলা

গাজীপুর প্রতিনিধি

জুলাইয়ে সামনের সারিতে থাকা সাংবাদিকের নামে জুলাই হত্যা মামলা

গাজীপুরের বাসন থানায় দৈনিক নয়া দিগন্তের গাজীপুর প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সাংবাদিক মো. মোজাহিদের নামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভিলা দত্তপাড়া লেন মোল্লা রোড এলাকার গিয়াস উদ্দিনের সন্তান মো. সোহেল মিয়া। মামলার নম্বর ৩৪১।

সোমবার বিকেলে মামলার বিষয়ে সাংবাদিক মোজাহিদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ভিডিও বার্তায় জানান, ‘জুলাই-আগস্টে ছাত্ররা যেভাবে জীবনের শঙ্কা নিয়ে আন্দোলন করেছিল, যখন টেলিভিশন চ্যানেলগুলোতে সত্য প্রচার করা নিষেধ ছিল। তখন আমিও ছাত্রদের মতোই জীবনের শঙ্কা নিয়ে মাঠে ছিলাম খবর জানানোর উদ্দেশ্যে। আমি তখন একাধিকবার হামলার শিকারও হয়েছিলাম। আজ আমার নামেও জুলাই হত্যা মামলা। শুধু আমার নামে নয়, বাংলাদেশের প্রতিটি থানায় নিরীহ মানুষের নামে ষড়যন্ত্র মূলক মামলা হয়েছে। কোনো রাজনৈতিক ব্যক্তি নয় তবুও এমন বহু মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে। সর্বোপরি তদন্তে আমি দোষী হলে আমি দ্রুত আমি বিচারের দাবি জানাচ্ছি।

গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন বলেন, ‘সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে সাংবাদিকদের বারবার টার্গেট করা হচ্ছে। মোজাহিদের মতো নিষ্ঠাবান সংবাদকর্মীর বিরুদ্ধে এই মামলা সাংবাদিক সমাজকে ভীতি প্রদর্শনের কৌশল। মোজাহিদের বিরুদ্ধে ইতিপূর্বেও মামলা হয়েছিল, এখনও হচ্ছে। তবে আমি মনে করি, মোজাহিদের মতো সাংবাদিকরা এসব জেল-জুলুম মাথায় রেখেই দুর্নীতির সংবাদ উপহার দেয় জাতিকে। জাতির স্বার্থে অন্তত এমন ন্যাক্কারজনক মামলা প্রত্যাহার করা প্রয়োজন’।

দৈনিক ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি এমএ মতিন বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অথচ সত্যনিষ্ঠ সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। মোজাহিদের নামে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত’।

গাজীপুরের সাংবাদিক সংগঠনগুলো এ মামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা স্পষ্ট তদন্তের মাধ্যমে মামলার প্রকৃত সত্য উদঘাটন এবং সাংবাদিক মোজাহিদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

দৈনিক প্রতিদিনের সংবাদ-এর শ্রীপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম, সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি আলমগীর ইসলাম ও আমার সংবাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বলেন, সাংবাদিক মোজাহিদ নির্দোষ। সে মূলত সত্য প্রকাশে কখনো পিছপা হয়নি। এর আগেও তিনটি মামলায় ২১৯ দিন কারাবরণ করেছেন। জুলাই আন্দোলনের সময় আহত অবস্থায়ও মাঠে ছিলেন। তার বিরুদ্ধে এই মামলা সাজানো ছাড়া আর কিছু নয়। আমরা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানাই’।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের জানান, সাংবাদিক মোজাহিদকে আমরা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ ও

পেশাদার সাংবাদিক হিসেবেই জানি। কোন মামলায় ফাঁসিয়ে হয়রানি করার সুযোগ নেই। আপনি আশ্বস্ত থাকেন, ইনশা আল্লাহ।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, একটি জুলাই হত্যা মামলা হয়েছে বাসন থানায়। মামলাটির সঠিক তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে। আদালতে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা