June 15, 2026, 7:15 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

ডুয়েটে আন্তঃহল ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর চ্যাম্পিয়ন কেএনআই হলের টিম ধূমকেতু

হাবিবুর রহমান গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে আন্তঃহল ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের টিম ধূমকেতু টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বিজয়ী, বিজিত ও খেলায় অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান। পুরস্কার বিতরণকালে উপাচার্য বলেন, ‘খেলাধুলা শারীরিক গঠন, মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে সহায়তা করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একান্তভাবে জরুরি।’ তিনি আরো বলেন, ‘জয়-পরাজয় মিলেই খেলাধুলা। এটা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার খেলায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মনোদৈহিক বিকাশ ও সুস্থ মানসিকতার পরিবেশ তৈরিতে ভ‚মিকা রাখতে হবে। টুর্নামেন্টে বিভিন্ন হলের ১০ টি দল অংশগ্রহণ করে। পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা