June 15, 2026, 7:29 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে পাবনাগামী বাসে ককটেল হামলা: আহত সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে পাবনাগামী “বাংলা স্টার পরিবহনের একটি বাসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সুজানগর উপজেলার সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার এস. এম. শাহীন আহমেদ বাদশা। ১৩ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ১২টার দিকে যানজটপূর্ণ এলাকায় হঠাৎ এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের বরাতে জানা গেছে, বাসটি ধীরগতিতে চলার সময় পাশ থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণের বিকট শব্দে বাসের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা চিৎকার–চেঁচামেচি শুরু করলে সাময়িক বিশৃঙ্খলা তৈরি হয়। আহত ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ জানান, আমি বাসের পেছনের সিটে বসা ছিলাম। কিছুক্ষণ আগে বাসের পেছনের দিকে থাকা এক ব্যক্তি সন্দেহজনকভাবে জানালা খুলে নেমে যান। এরপরই বারুদের গন্ধ পাই। অল্প সময়ের মধ্যে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। তিনি আরও বলেন, বিস্ফোরণে বাসের জানালা ও দরজার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীরা আতঙ্কে জানালা ও দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর স্থানীয় পুলিশ ও হাইওয়ে নিরাপত্তা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রাথমিক ধারণা, হামলাটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে।বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আহত শাহীন আহমেদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাসের বাকি যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। হামলাকারীদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। ঘটনার পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।



ফেসবুকে আমরা