June 15, 2026, 8:41 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নেত্রকোণায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, নেত্রকোণা এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ শিশু একাডেমী, নেত্রকোণা প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু ও কিশোররা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), নেত্রকোণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব মোঃ রুবেল মিয়া। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবদুল্লাহ আল মতিনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা