June 15, 2026, 10:08 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে সচেতন ভোটের আহ্বান ওমর ফারুক পাটোয়ারীর

নিজস্ব প্রতিবেদক

দেশের অভ্যন্তরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত একটি চিহ্নিত গোষ্ঠীর বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক (কেন্দ্রীয় কমিটি) ওমর ফারুক পাটোয়ারী। এক বিবৃতিতে তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যুবসমাজকে উস্কানি দিয়ে বারবার মব ভায়োলেন্সে জড়িয়ে পড়ছে এবং নতুন নতুন অযৌক্তিক দাবি তুলে রাজনৈতিক মাঠকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এই গোষ্ঠী জাতির আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ওমর ফারুক পাটোয়ারী আরও বলেন, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মনগড়া ফতোয়া প্রদান করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বেহেশত-দোযখের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা ইসলাম ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। তিনি অভিযোগ করেন, ভিন্নমত সহ্য না করা, ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করা এবং কট্টর সাম্প্রদায়িক মনোভাব এই গোষ্ঠীর বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। কোনো এলাকায় প্রভাব বিস্তার করতে পারলে সেখানে অন্যদের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ন হয় এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে নানা ধরনের প্রপাগান্ডা চালানো হয়। বিবৃতিতে তিনি বলেন, যেভাবে ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মান্তরকরণের জন্য সুযোগ-সুবিধা দিয়ে প্রলুব্ধ করা হয়, ঠিক একই কৌশলে এই গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে। তাদের ফাঁদে পা দিয়ে ইমান-আকিদা ক্ষতিগ্রস্ত করবেন না। দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আগামি নির্বাচনে সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে ওমর ফারুক পাটোয়ারী বলেন, ভোট একটি পবিত্র আমানত। একটি ভোটই আগামী দিনের রাষ্ট্রক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, এই দেশ আমার, আপনার, আমাদের সবার। সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে রাষ্ট্রকে রক্ষা করতে হলে সঠিক জায়গায় ভোট প্রয়োগ করতে হবে। আসুন, সবাই মিলে একটি স্থিতিশীল, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।



ফেসবুকে আমরা