দৈনিক রুদ্রবাংলা পত্রিকার গৌরবময় ১৫ বছর পূর্তি উপলক্ষে মুক্ত আলোচনা, সম্মাননা পদক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। (১৫ নভেম্বর ২০২৫ শনিবার) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মতিউর রহমানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, লেখক, গবেষক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা রুদ্রবাংলা–র দীর্ঘ পথচলার সাফল্য, সংবাদের প্রতি নিষ্ঠা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। আলোচনায় গণমানুষের কথা তুলে ধরতে পত্রিকার ভূমিকা বিশেষভাবে উল্লেখ করা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বেশ কয়েকজনকে সম্মাননা পদক ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সম্পাদক মোঃ মতিউর রহমান তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, রুদ্রবাংলা প্রতিষ্ঠার পর থেকে আমরা সব সময় সত্য, মানবতা ও সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের চেষ্টা করে আসছি। পাঠক, গণমাধ্যমকর্মী এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আগামীদিনে সংবাদপত্রের মানোন্নয়নে আরও আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং অনুসন্ধানী রিপোর্টিংয়ে আমরা গুরুত্ব দেব। তিনি আরও বলেন, আমি রুদ্রবাংলার সঙ্গে জড়িত সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি। আপনাদের সহযোগিতা এবং বিশ্বাসই আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা।আলোচনা শেষে কেক কেটে পত্রিকার ১৫ বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে শেষ হয়।