June 15, 2026, 4:12 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে গাকৃবি শিক্ষক সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন

হাবিবুর রহমান গাজীপুর

গণতান্ত্রিক   চেতনা,   জনগণের   প্রত্যাশা   ও   অংশগ্রহণের   মধ্য   দিয়ে অনুষ্ঠিত   ত্রয়োদশ   জাতীয়   সংসদ   নির্বাচন   (২০২৬)   এ   বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর  বিজয়ের  মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শিক্ষক সমিতি আনন্দিত ও উদ্বেলিত। গত ১৮ ফেব্রæয়ারি (বুধবার) শিক্ষক সমিতির   ২০২৬   এর   কার্যনির্বাহী   কমিটির   প্রথম   সভায়   এক অভিনন্দন   বার্তায়   গাকৃবি   শিক্ষক   সমিতির   পক্ষ   থেকে   নবনিযুক্ত    প্রধানমন্ত্রী   তারেক   রহমান   এবং   নতুন   মন্ত্রিসভার   সকল সদস্যকে   আন্তরিক   শুভেচ্ছা   ও   প্রাণঢালা   অভিনন্দন   জানানো   হয়। অভিনন্দন  বার্তায়   শিক্ষক   সমিতির   নেতৃবৃন্দ  বলেন,   জনগণের   রায়ে গঠিত   নতুন   সরকার   দেশের   গণতান্ত্রিক   প্রতিষ্ঠানসমূহকে   আরও শক্তিশালী   করবে   এবং   শিক্ষা,   গবেষণা   ও   উদ্ভাবনখাতে   যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন আনবে এটাই সবার প্রত্যাশা।বার্তায়   আরও   বলা   হয়,   নতুন   প্রধানমন্ত্রী   তারেক   রহমানের   সুদক্ষ   ও সুনিপূণ   নেতৃত্বে   বাংলাদেশের    গণতন্ত্র   ও   ভোটাধিকার সুপ্রতিষ্ঠিত হবে যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দেশব্যাপী সুশাসনের সুবাতাস প্রবাহমান থাকবে। গণতন্ত্রের এ  বিজয়ে দেশের জনগণের আস্থা ও অবিচল বিশ্বাসের শতভাগ পূরণ করবে তারেক রহমানের এ সরকার এমন আশাবাদও ব্যক্ত করেন তাঁরা। এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল   আলম   বলেন,   “নতুন   সরকার   শিক্ষা   ও   গবেষণাবান্ধব   পরিবেশ নিশ্চিত   করবে   এটাই   আমাদের   প্রত্যাশা।   বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন,   একাডেমিক   স্বাধীনতা   এবং   গবেষণায়   বিনিয়োগ বৃদ্ধি পেলে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকশিত হবে। একই সঙ্গে কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা বাস্তবায়নে কার্যকর  উদ্যোগ   নেওয়া   হবে  বলে   আমরা  বিশ্বাস   করি।”  অন্যদিকে শিক্ষক  সমিতির   সভাপতি  প্রফেসর  ড.   নাসরীন  আক্তার  আইভী  বলেন, “গণরায়ের মাধ্যমে গঠিত নতুন সরকার দেশের উন্নয়ন ও কল্যাণে একটি ইতিবাচক অধ্যায় সূচনা করবে এটাই আমাদের প্রত্যাশা।



ফেসবুকে আমরা