June 15, 2026, 5:40 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

নীলফামারীতে পরিবেশ দূষণবিষয়ক গণশুনানি ও সিঙ্গেল ইউজড প্লাস্টিক বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬, পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (০৩/০২/২০২৬ খ্রি.) একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে অভিযোগকারী (বাদী) ও অভিযুক্ত (বিবাদী) উভয় পক্ষের উপস্থিতিতে অভিযোগসমূহ শুনানি ও পর্যালোচনা করা হয়।গণশুনানির পাশাপাশি পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজড প্লাস্টিকের ব্যবহার বন্ধে করণীয় নির্ধারণে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন, ব্যবসায়ী প্রতিনিধি, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশ, জনস্বাস্থ্য ও প্রতিবেশ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পরিবেশ রক্ষায় আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ রোধে অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম আরও জোরদার করা হবে এবং পলিথিন ও সিঙ্গেল ইউজড প্লাস্টিকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সভা শেষে পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং পরিবেশবান্ধব নীতিমালা অনুসরণে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়



ফেসবুকে আমরা