June 15, 2026, 6:17 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

পরিবহন খাত নিয়ন্ত্রণ চেষ্টার অভিযোগ করলেন পরিবহন নেতারা

নিজস্ব প্রতিবেদক

বিগত সরকার পতনের পর বাংলাদেশ  সড়ক পরিবহন খাতকে নিয়ন্ত্রণের জন্য আওয়ামী দোসরদের সাথে নিয়ে সাইফুল বাতেনসহ কতক পরিবহন নেতা বাণিজ্য মন্ত্রণালয়ে সমিতির কেন্দ্রীয় কমিটি অনুমোদনের জন্য জমা দেয়। পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে খোঁজ নিয়ে জানা যায় তাদের এই কমিটির কোন বৈধতা নেই।  হাবিবুর রহমানকে সভাপতি এবং খন্দকার রফিকুল হোসেন কাজলকে মহাসচিব করে একটি কমিটি, জামাত নেতা সৈয়দ একরামুল হককে সভাপতি ও খন্দকার রফিকুল হোসেন কাজলকে মহাসচিব করে আরেকটি কমিটি এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে কামাল জামান মোল্লাকে সভাপতি ও খন্দকার রফিকুল ইসলাম  কাজলকে  মহাসচিব করে আরেকটি কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়। এমতাবস্থায় ২৭ অক্টোবর  মন্ত্রণালয়ের ডিজির এক চিঠির মাধ্যমে চারটি কমিটির নেতাদেরকে সংশ্লিষ্ট দপ্তরে  ডাকেন ও সবার বৈধ  ডকুমেন্ট চান।  পরবর্তীতে তিনি  চারটি কমিটির সমন্বয়ে একটি কমিটি তৈরি করে  দপ্তরে জমা দিতে বলেন,  অন্যথায় সকলের কার্যক্রম বন্ধ ঘোষণা করবেন এবং আইন অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। এমতাবস্থায় বিতর্কিত আলাউদ্দিন ও সাইফুল আলম নেতৃত্বের কমিটি তাদের নিজেদের কর্তৃত্ব জাহির করার জন্য ৬ নভেম্বর অবৈধভাবে গাজীপুর জেলা পরিবহন  মালিক সমিতির কমিটি গঠন করে দেন। যাহা সম্পূর্ণভাবে অবৈধ ও নিয়মিত বহির্ভূত। আজ সোমবার, তিন গ্রুপের পরিবহন নেতারা গণমাধ্যম কর্মী দের  এ তথ্য জানান



ফেসবুকে আমরা