June 15, 2026, 9:24 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

পিরুজালী ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ: সুস্বাস্থ্য ও শৃঙ্খলাবদ্ধ বিদ্যালয় জীবন গঠনে উদ্যোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, বিদ্যালয়ে নিয়মিত টিফিন আনা উৎসাহিত করা এবং শৃঙ্খলাবদ্ধ শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ ফারুক হাসান (উপজেলা প্রকৌশলী, এলজিইডি), জনাব মোঃ আজিজুর রহমান (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার)।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জালাল উদ্দিন। বক্তারা বলেন, টিফিন বক্স বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা, স্বাস্থ্য নিরাপত্তা এবং নিয়মিত খাবার গ্রহণে উৎসাহিত হবে। তারা আরও জানান, বিদ্যালয়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্ববোধ জোরদার করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে পিরুজালী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে মানসম্মত টিফিন বক্স বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে এবং অতিথিরা ভবিষ্যতে শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে আরও সহযোগিতার আশ্বাস দেন।



ফেসবুকে আমরা