June 15, 2026, 5:36 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

পিরুজালী মানব কল্যাণ সংঘের উদ্যোগে বিধবা নারীর স্বাবলম্বনে ৫ম বারের মতো ছাগল উপহার

গাজীপুর প্রতিনিধি

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ ইং, গাজীপুর সদর উপজেলার পিরুজালী মানব কল্যাণ সংঘের উদ্যোগে মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে একজন অসহায় বিধবা নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল উপহার প্রদান করা হয়েছে। পিরুজালী ময়তা পাড়া ১নং ওয়ার্ডের ওই বিধবা মহিলাকে সংঘের স্বাবলম্বী প্রজেক্ট থেকে পঞ্চমবারের মতো একটি বাচ্চাসহ ছাগল প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারকে আত্মনির্ভরশীল করে তোলাই মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। এ সময় সংঘের পক্ষ থেকে উপস্থিত সবাই ওই অসহায় পরিবারের জন্য দোয়া করেন—আল্লাহ যেন পরিবারটিকে হালাল রিজিক দান করেন, রিজিকে বরকত দেন এবং তাদের জীবনে সচ্ছলতা ফিরিয়ে আনেন। একই সঙ্গে যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া ও ভালোবাসা দিয়ে এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করছেন, তাদের জন্যও মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদানের প্রার্থনা করা হয়। সংঘের নেতৃবৃন্দ জানান, সমাজে দান ও মানবিকতার চর্চা বাড়ানোর লক্ষ্যে ছবি ও ভিডিও প্রকাশ করা হচ্ছে, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়ে এমন মহৎ কাজে এগিয়ে আসেন। স্থানীয়দের মতে, পিরুজালী মানব কল্যাণ সংঘের এ ধরনের স্বাবলম্বী প্রকল্প এলাকার অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালাচ্ছে এবং সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে



ফেসবুকে আমরা