June 15, 2026, 10:08 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

বন অধিদপ্তরে পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫ ও e-PW3 STD বিষয়ে প্রশিক্ষণের ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বন অধিদপ্তরের আয়োজনে বন সংরক্ষক, সহকারী প্রধান বন সংরক্ষক, উপবন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে “Training on Changes in Public Procurement Rules 2025 & e-PW3 STD, শীর্ষক প্রশিক্ষণের ২য় ব্যাচের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বন ভবনের ‘করবী’ সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের সম্মানিত প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এবং বক্তব্যে বলেন, সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫ এবং e-PW3 STD সম্পর্কে কর্মকর্তাদের সম্যক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপপ্রধান বন সংরক্ষক (পরিকল্পনা উইং) জনাব মোঃ রকিবুল হাসান মুকুল। তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে সরকারি ক্রয় কার্যক্রম পরিচালনা করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত বন সংরক্ষক (প্রশাসন ও অর্থ) জনাব আর. এস. এম. মুনিরুল ইসলাম। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে বন অধিদপ্তরের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীরা এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য বন অধিদপ্তরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন



ফেসবুকে আমরা