April 17, 2026, 10:24 am
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা

হাবিবুর রহমান গাজীপুর

গান, কবিতা, ফ্যাশন শো, আলপনা, সুস্বাদু খাবার ভোজন, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণের মাধ্যমে বন্ধু সংগঠন ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বরণ করে নিলো বৈশাখ। রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারের ওয়াটার লিলি হলে মঙ্গলবার বরণ করে নেয়া হয় বাংলা নতুন বছরের প্রথম এই দিনটিকে। দুপুর ১২ টায় বন্ধু ও অতিথি বরণের মাধ্যমে অনুষ্ঠানের প্রাথমিক পর্ব শুরু হয়। আইজক টিমের পরিশ্রমী সদস্য বন্ধুর তানজিনা হোসেনের নেতৃত্বে অতিথিদের বরণ করে নেন লিমা ইসলাম, ইয়াসমিন সাহাদাত, লুনা তাহেরসহ বেশ কজন ইউনাইটেড বান্ধবী । বৈশাখ বরণের অতিথি বরণ পর্বে বন্ধুদের মনে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস আনন্দ। ওই সময় গল্প সেলফি জম্পেশ আড্ডা ফটো সেশনে মেতে ওঠে বন্ধুরা। পোশাকে ছিল বৈশাখী আলপনা। নারী বন্ধুদের সৌন্দর্যের শাড়ি ও ছেলে বন্ধুরা পরিধান করেন রঙিন ও সাদা রঙের পাঞ্জাবি । ছন্দময় এক সময় শেষ হতে না হতেই শুরু হয় আয়তনের মূল পর্ব যেখানে ছিল কবিতা, গান, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। একক দ্বৈত ও সমবেত কন্ঠে আনন্দময় পুরনো দিনের ছায়াছবির গান, বৈশাখী গান অনুষ্ঠানে ছড়ায় মুগ্ধতা। প্রাঞ্জল উপস্থাপনায় ছিলেন ইউনাইটেড বন্ধু পারভেজ রিয়ন ও পারভিন আহমেদ।পুরস্কার বিতরণ করেন বন্ধু জজ হালিম সহ আয়োজক টিমের সদস্য বন্ধুরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠনমূলক কথা উচ্চারণ করেন ইউনাইটেড সফল বন্ধু আলহাজ্ব মাহফুজার রহমান রুবেল। তিনি জানান নববর্ষের শুভেচ্ছা ।সবাইকে তিনি বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন এলাকা থেকে বন্ধুরা যারা অংশগ্রহণ করেন ।তাদের মধ্যে সস্ত্রীক ছিলেন জজ হালিম, মিঠু, বিজু, মঈনসহ অনেকেই। অতিথি বন্ধু ইসমাইল হোসেন নয়নের সাবলীল উপস্থাপনায় উচ্চারিত হয় কবি নির্মলেন্দু গুণের কবিতা। বন্ধু ওয়াহিদুল, রুবেল, ফসি উদ্দিন মাহতাব, আরিফ শামস, সারাবেলা, আবু জাহিদ সাদিক, নাসরিন, সুবল চন্দ্র, এইচপি বাদল, মিনারা, সাঈদ বদরুজ্জামান, ফিরোজ, স্বপন, রুমি, রানা, ইমরান মাহফুজা, জীবনসহ দুই শতাধিক সমমনা ইউনাইটেড বন্ধুদের অংশগ্রহণে বৈশাখ বরণ অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা