June 15, 2026, 9:18 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

বাংলাদেশ জিন্দাবাদ মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা

গাজীপুর প্রতিনিধি

জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস—১৬ই ডিসেম্বর। এই গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক দিনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশবাসীর সর্বস্তরের জনগণের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সংগ্রামী সালাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের কাছে শুধু একটি অর্জন নয়—এটি আমাদের প্রেরণা, আমাদের শপথ এবং আমাদের রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার। আজকের এই বিজয়ের দিনে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন সম্ভব কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে। জাতীয়তাবাদী শক্তি হিসেবে আমরা একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।আসুন, বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে সকল অন্যায়, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানাই। মহান বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার—শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ। বিনীত, আলহাজ্ব মোঃ ফজলুল হক মুসল্লী আহ্বায়ক সদস্য, গাজীপুর সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি, মির্জাপুর ইউনিয়ন বিএনপি।



ফেসবুকে আমরা