June 15, 2026, 5:37 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

বাউবির সিএসই ২৩২ টার্মের পরীক্ষার সময়সূচি পরিবর্তন

হাবিবুর রহমান গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের ২৩২ টার্মের (৩য় বর্ষ ২য় সেমিস্টার ও ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার) ১৩, ১৪ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় পরীক্ষার সময়সূচি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পরিবর্তন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবর্তিত পরীক্ষাসমূহ আগামী ০৬, ০৭ ও ১৪ মার্চ ২০২৬ তারিখে সকাল ও বিকাল শিফটে অনুষ্ঠিত হবে। পরিবর্তিত বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের নোটিশ বোর্ড, স্টাডি সেন্টার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bou.ac.bd) থেকে জানা যাবে।



ফেসবুকে আমরা