বিজয় দিবস কুচকাওয়াজে, গাজীপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের গৌরব অর্জন। মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দৃষ্টিনন্দন কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় স্টেডিয়ামে। এ কুচকাওয়াজে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাহিনী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, জেলা কারারক্ষী বাহিনী, জেলা আনসার ব্যাটালিয়ন, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী, রেড ক্রিসেন্ট দল, কলেজ পর্যায়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক পর্যায়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ ব্যান্ড দল ও আনসার ব্যান্ড দল অংশগ্রহণ করে। কুচকাওয়াজ প্রতিযোগিতায় গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং ৩য় স্হান অর্জনের গৌরব লাভ করে।