June 15, 2026, 5:35 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৩ লাখ টাকা জরিমানা, ৫ ভাটাকে সতর্ক

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ধর্মতীর্থ ও কালিকচ্ছ এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে একটি ইটভাটাকে আর্থিক জরিমানা করা হয়। মোবাইল কোর্টে মেসার্স রিফান ব্রিকস নামক একটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে আরও ০৫টি ইটভাটাকে আইন অনুযায়ী ভাটা পরিচালনার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহরিয়ার হাসান খান। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ রাখিবুল হাসান। অভিযানে বাংলাদেশ পুলিশ ও র‍্যাবের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে



ফেসবুকে আমরা