June 15, 2026, 4:13 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

ভাষা শহীদদের আত্মত্যাগে চিরভাস্বর একুশ ডা. মাজহারুল আলম

গাজীপুর প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা, বিনম্র কৃতজ্ঞতা ও অন্তহীন ভালোবাসা জানিয়েছেন ডা. মাজহারুল আলম। এক বিবৃতিতে তিনি বলেন, “২১ ফেব্রুয়ারি আমার অহংকার, আমার চেতনা। রক্তে রাঙানো একুশ আমাদের শিখিয়েছে—অন্যায়ের বিরুদ্ধে মাথা নত নয়, মায়ের ভাষার প্রশ্নে কোনো আপস নয়।” ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমাদের প্রিয় বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই গৌরবময় ইতিহাস জাতিকে চিরকাল প্রেরণা জুগিয়ে যাবে। ডা. মাজহারুল আলম আরও বলেন, ভাষা আন্দোলন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি বাঙালির আত্মপরিচয়, স্বাধিকার ও গণতান্ত্রিক চেতনার মাইলফলক। ভাষা শহীদদের আদর্শ ধারণ করেই সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আজকের দিনের অঙ্গীকার। উল্লেখ্য, ডা. মাজহারুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন



ফেসবুকে আমরা