গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড়ের মনিপুর বাজারে মনিপুর এডুকেয়ার স্কুল এন্ড কলেজের নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের মাঠে গত ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময়।৫ম শ্রেণির ছাত্র হাসান মাহমুদ এর কোরআন তেলাওয়াতের সূচনায়, অধ্যাপক মোঃ আমীর হোসেন আবুল’র সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মোকছুদুর রহমান। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রোভাপল্লী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শরিফুল ইসলাম। মারুফ হাসন,গণিত বিভাগ, সেন্ট্রাল বিঃ ঢাকা এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রোভার পল্লী ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক, নুরে বিলকিস ম্যাডাম। রোভাপল্লী ডিগ্রী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হান্নান। সমাজকর্ম বিভাগের অধ্যাপক আব্দুস সবুর।প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর আব্দুস সালাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ওসমান গনি। আবু ছাইদ বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি মনিপুর বাজার জামে মসজিদ। ডা: জাহাঙ্গীর আলম ভূইয়া। খন্দকার মুজিবুর রহমান। বিকেবাড়ি হোসনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক,মোঃ আঃ গফুর মাষ্টার। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরদার। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজী আলমাছ কাজী কারিমিয়া মাদ্রাসা এতিমখানা ও মোহাম্মদিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা, আলহাজ্ব আলমাছ কাজী। গাজীপুর সাংবাদিক পরিষদের কোষাধ্যক্ষ, সাংবাদিক মোঃ সওকত হোসাইন। ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহবায়ক সদস্য, জাহিদ খাঁন প্রমুখ। প্রধান অতিথি বলেন, অত্র প্রতিষ্ঠানটির পড়াশোনার গুণগত মান যদি ভালো হয় তাহলে কোন লিফলেট, ব্যানার, পোষ্টারের প্রয়োজন হবে না, এখান থেকে ভালো ফলাফল নিয়ে যারা বের হয়ে যাবে তারাই হবে এই বিদ্যালয়ের প্রচার এবং প্রসারের একমাত্র মাধ্যম। তিনি আশা ব্যক্ত করেন যে এই প্রতিষ্ঠান থেকে আদর্শ, নৈতিকতা, চরিত্রবান ও দেশপ্রেমিক তৈরী হবে। প্রতিষ্ঠাতা ও পরিচালক, প্রফেসার আব্দুস সালাম বলেন, “আমরা যে সকল শিক্ষক দ্বারা পাঠদান করাই, তাঁরা যে যেই বিভাগের শিক্ষক তাকে ওই বিভাগের উপর পাঠদান করতে হয়, এক বিভাগে টিচার দ্বারা অন্য কোন বিভাগের ক্লাস করতে দেওয়া হয় না। তাতে বছর শেষে ছাত্রদের ভালো মন্দ রেজাল্টের দায়বদ্ধতা তারই উপর বর্তায়। ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শামীম মৃধা বলেন, আমরা বাচ্চাদেরকে শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ রাখিনা। আমরা তাদের নিয়ে সমাবেশ করি, “বলি দেখো বর্তমানে যা ঘটছে, প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করবা। সেখানে জানার অনেক কিছু আছে। কিভাবে কাজ করতে হয়, কিভাবে মানুষের সেবা করতে হয় তা শিখবা” অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ” প্রতিষ্ঠান তো আরো আছে কি জন্য আপনার বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠানে দিবেন? এই জন্য যে যাতে আমরা মানবিক মূল্য বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। অনুষ্ঠানে অতিথীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। পরিশেষে হাজী আলমাছ কাজী কারিমিয়া মাদ্রাসা এতিমখানা এর মোহতামিম মাওলানা আসাদুজ্জামান (নূরী) দা. বা. এর ফাতেহা পাঠ ও দোয়া এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানটি সুন্দরভাবে সুসম্পাদিত হওয়ায় এডুকেয়ার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পিরচালক, প্রফেসর ওসমান গনি উপস্থিত সকল অতিথি বৃন্দদের, অভিভাবকদের ও ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
“