June 15, 2026, 10:10 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা: ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব ও দৈনিক রুদ্রবাংলার বিজয় শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব ও দৈনিক রুদ্রবাংলা পত্রিকা। বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় দৈনিক রুদ্রবাংলা পত্রিকার সম্পাদক মোঃ মতিউর রহমান বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অগণিত শহীদের আত্মদান এবং মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই মহান বিজয় আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অবিস্মরণীয় ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। তিনি আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে নতুন করে শপথ নেওয়ার দিন। ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব ও দৈনিক রুদ্রবাংলা পত্রিকার পক্ষ থেকে মহান বিজয় দিবসে দেশবাসীর সর্বস্তরের জনগণকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



ফেসবুকে আমরা