June 15, 2026, 10:44 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি পুলিশ সুপার, গাজীপুরের শ্রদ্ধা নিবেদন

গাজীপুর প্রতিনিধি

আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা ও সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের নয় মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর এই দিনে অর্জিত হয় বাংলাদেশের চূড়ান্ত বিজয়। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে অভ্যুদয় ঘটে বাংলাদেশের। মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়। এ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন। পরে পুলিশ সুপার, গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন এবং বিজয় দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুর জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ—এমন প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।



ফেসবুকে আমরা