জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস—১৬ই ডিসেম্বর। এই গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক এই দিনে, দেশবাসীর সর্বস্তরের জনগণের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সংগ্রামী সালাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের কাছে শুধু একটি অর্জন নয়—এটি আমাদের প্রেরণা, আমাদের শপথ এবং আমাদের রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার। আজকের এই বিজয়ের দিনে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন সম্ভব কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে। আমরা একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। আসুন, বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে সকল অন্যায়, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানাই। মহান বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার—শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সংগ্রাম অব্যাহত থাকবে। গাজীপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী, আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন