এসএসসি’র ৮৬ সালে উত্তীর্ণ দেশের হাজারো শিক্ষার্থীর জমকালো মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৭ জানুয়ারি) রাজধানীর কেরানীগঞ্জে শরীফ ফুড পার্কে ওই মেলা অনুষ্ঠিত হয়। এসএসসি ১৯৮৬ ব্যাচ, বাংলাদেশ গ্রুপের ব্যানার আয়োজিত ওই অনুষ্ঠানে ছিলো গ্রুপের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও এসএসসির ৪০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন। সকাল আটটায় শুরু ওই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন, কোরান তেলাওয়াত, থিম সং পরিবেশন, কেক কাটার পর পর জমে উঠে পুরো আয়োজন। জম্পেশ আড্ডা, ফটোসেশন, পরিচিতি, স্মৃতিচারণে মেতে ওঠে বন্ধুরা। সাজানো মঞ্চে ৮৬ বন্ধুদের উদাস কণ্ঠের গান ও নৃত্যের তালে তালে মিলনমেলা হয়ে ওঠে আনন্দ মুখর ও প্রাণবন্ত। আয়োজক কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে মিলনমেলা পায় সফলতার মুখ। একটি টীম নিয়ে যার মূল নেতৃত্ব দেন গ্রুপের ফাউন্ডার এডমিন, এসে এসএসসি ৮৬ বন্ধু কাজী আশরাফুল হক। অনুষ্ঠানে অংশ নিতে এর আগে বাস, ট্রেন, মাইক্রোবাস ও নিজস্ব গাড়িসহ সব ধরনের যানবাহন ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা আসেন শরীফ ড্রীম পার্ক, কেরানীগঞ্জ অভিমুখে। বহুদিনের প্রতীক্ষিত এই মিলনমেলা ঘিরে সবার মাঝে বিরাজ করে উচ্ছ্বাস ও আবেগঘন প্রত্যাশা। মিলনমেলায় আগত বন্ধুরা জানান, ওই আয়োজনের মূল লক্ষ্য ছিলো দীর্ঘসময় পর পুরনো সহপাঠী বন্ধুদের একত্রিত করা, হারানো দিনের স্মৃতি রোমন্থন করা এবং পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করা। সন্ধ্যায় জমকালো অনুষ্ঠান শেষে সারাদেশের এসএসসি পুরনো বন্ধুরা আরো স্মৃতি নিয়ে ফিরে যায় নিজ গন্তব্যের পথে। বন্ধুত্বের চল্লিশ ও পথচলার ছয় বছরে এই প্লাটফর্মে অসংখ্য বন্ধু ইতিমধ্যে তৈরি করেছে সামাজিক বন্ধন। যাত্রার সূচনা থেকেই আহ্বায়ক কাজী আশরাফুল হক সোহেল ও তার টীম গ্রুপের বিস্তৃতি বাড়াতে দেশজুড়ে থাকা বন্ধুদের সম্পৃক্ত করেন।