June 15, 2026, 7:14 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বাপ–দাদার ভোগদখলীয় জমি দখল এবং চাঁদাবাজির অপচেষ্টার অভিযোগ করেছেন এক নারী। এ বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গাজীপুর সাংবাদিক পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোসা. নাছিমা আক্তার। এ সময় তাঁর স্বামী ও দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন। নাছিমা আক্তার জয়দেবপুর থানার ভবানীপুর মাইঝপাড়া এলাকার বাসিন্দা। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপির এক নারী নেত্রী ও আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে একটি কিশোর গ্যাং ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাঁর পরিবারকে হয়রানি করা হচ্ছে। উদ্দেশ্য—ভোগদখলীয় জমি দখল করা এবং চাঁদা আদায়। এ জন্য তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। সেইসাথে থানা পুলিশের সামনেই তাদেরকে হুমকি দেয়া হয়েছে বলে জানান তারা। নাছিমা আক্তার জানান, গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অভিযুক্তরা তাঁর জমির গাছপালা কেটে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এতে বাধা দিতে গেলে তিনি ও তাঁর পরিবার হামলার শিকার হন। এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ নিলেও আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তদন্ত প্রতিবেদনে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, জমি দখলের আগের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন তাঁর স্বামী ও ভাইয়ের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ এনে নতুন করে হয়রানির চেষ্টা চলছে। এটি একটি সুপরিকল্পিত ও প্রতিহিংসামূলক ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ভূমিদস্যুতা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাস সৃষ্টি এবং মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁর পরিবার এবং ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।



ফেসবুকে আমরা