বিশিষ্ট ব্যক্তি শরিফ ওসমান হাদীর ইন্তেকালে ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব ও দৈনিক রুদ্রবাংলা পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব ও দৈনিক রুদ্রবাংলা পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। শোকবার্তায় বলা হয়, শরিফ ওসমান হাদীর মৃত্যু সমাজ ও সংশ্লিষ্ট অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দান করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব দৈনিক রুদ্রবাংলা পরিবার