June 15, 2026, 9:27 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

শ্রীপুর রেঞ্জে বন অপরাধ প্রতিরোধে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর রেঞ্জের আওতাধীন রাথুরা বিটে আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) বিট কর্মকর্তার কার্যালয়ে বন সংরক্ষণ ও অপরাধ প্রতিরোধে একটি ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর রেঞ্জ অফিসার মোকসেদুল রহমানের নেতৃত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন রাথুরা বিট অফিসার শেখ এমদাদুল হক, বিটের সকল স্টাফ এবং উপকারভোগী সদস্যগণ। সভায় গাছ পাচার, বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পরিবহনসহ বিভিন্ন বন অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপকারভোগী ও বন বিভাগের মধ্যে চুক্তিপত্র প্রণয়ন কার্যক্রমও অনুষ্ঠিত হয়, যা ভবিষ্যতে বন সুরক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। বক্তারা বলেন, সরকারি বনভূমি রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে সচেতন হয়ে বন রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হয়। সভা শেষে উপকারভোগীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।



ফেসবুকে আমরা