June 15, 2026, 9:12 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

হাওর অঞ্চলে পরিবেশ রক্ষায় ‘HARD’ প্রকল্প কলমাকান্দায় জনমত যাচাই সভায় অংশীজনদের মূল্যবান মতামত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের অনন্য জলাভূমি বাস্তুতন্ত্র হাওর অঞ্চল জলবায়ু পরিবর্তন, ঘন ঘন বন্যা ও চরম আবহাওয়ার কারণে ক্রমশ ঝুঁকির মুখে পড়ছে। হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকার দীর্ঘদিন ধরে নানামুখী উদ্যোগ গ্রহণ করে আসছে। পূর্ববর্তী Haor Flood Management and Livelihood Improvement Project (HFMLIP)-এর অভিজ্ঞতার আলোকে বর্তমানে নতুন Haor Area Resilience and Development (HARD) প্রকল্পটি ৫টি জেলার ১৫টি হাওরে বাস্তবায়নের প্রস্তুতি চলছে। প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত প্রভাব নিরূপণ (EIA) করা বাধ্যতামূলক। এর অংশ হিসেবে স্থানীয় জনগণের মতামত গ্রহণের ধারাবাহিকতায় সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা পরিষদের হলরুমে JICA Survey Team ও EQMS-এর যৌথ উদ্যোগে একটি মতবিনিময় ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক জনাব মোঃ আবদুল্লাহ আল মতিন। তিনি বক্তব্যের শুরুতেই অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবেশগত প্রভাব নিরূপণ একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেখানে স্থানীয় জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সভা থেকে প্রাপ্ত প্রতিটি মূল্যবান মতামত চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আয়োজক সংস্থাকে সুন্দরভাবে পরিবেশগত প্রভাব নিরূপণ এবং খসড়া প্রতিবেদন উপস্থাপনার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সব পর্যায়ে সতর্ক থাকতে হবে। উন্নয়ন ও পরিবেশ রক্ষার সমন্বয় নিশ্চিত করতেই এই জনমত যাচাই সভাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় বিভিন্ন অংশীজন প্রকল্পের সম্ভাব্য সুফল, পরিবেশগত চ্যালেঞ্জ, কৃষি, মৎস্য, যোগাযোগ সুবিধা ও জীবিকায়নের ওপর প্রভাব নিয়ে মতামত প্রদান করেন।স্থানীয় জনগণের অংশগ্রহণে গঠিত এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা HARD প্রকল্পের পরিবেশবান্ধব ও জনমুখী বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।



ফেসবুকে আমরা