গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ব্রিজ পার থেকে কাচারীপাড়া পর্যন্ত ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে (১০ অক্টোবর ২০২৫)আবারও অনুষ্ঠিত হলো পরিচ্ছন্নতা অভিযান। চলো মোরা একসাথে, জয় করি মানবতাকে,এই স্লোগানে তরুণদের অংশগ্রহণে জমে ওঠে পুরো কর্মসূচি। এই অভিযানে অংশ নেয় স্থানীয় তরুণ-তরুণীরা, যারা রাস্তার দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে এলাকাকে করে তোলে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন। সংগঠনের সদস্যরা জানান, নিয়মিতভাবে এমন উদ্যোগের মাধ্যমেই একটি পরিষ্কার ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। ইয়ুথ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, “আমরা চাই আমাদের এলাকা হোক পরিচ্ছন্নতার দৃষ্টান্ত। সবাই মিলে কাজ করলে অসম্ভব কিছুই নেই। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পিরুজালীর তরুণ সমাজের এই প্রচেষ্টা এলাকার পরিবেশ রক্ষায়। অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে চলো মোরা একসাথে জয় করি মানবতাকে।