শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর জুরাইন ও হাতিরঝিলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ। ২০ অক্টোবর সদ্য সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে তাঁরা পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।কদমতলী থানা মৎস্যজীবী দলের আমন্ত্রণে সন্ধ্যা সাড়ে ৭টায় জুরাইনের রামলক্ষণ মন্দিরে এবং বিকেল ৫টায় হাতিরঝিল থানা মৎস্যজীবী দলের আমন্ত্রণে হাতিরঝিলের পূজামণ্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এ সময় উভয় মন্দিরে বক্তব্য দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহিম। জুরাইনে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলম। অন্যদিকে হাতিরঝিলে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির ও হাতিরঝিল থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক খাজা সলিমুল্লাহ টিপু। বক্তব্যে আব্দুর রহিম সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন।তিনি বলেন, দেশের বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করছেন।কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তাজনিত সমস্যা নেই বলে তিনি উল্লেখ করেন। হাতিরঝিলের মন্দিরের সভাপতি নিতাই দাস ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র দাস এবং জুরাইন রামলক্ষণ মন্দিরের সভাপতি উজ্জ্বল চন্দ্র দাস ও পূজা কমিটির সভাপতি সানি দাসসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উভয় স্থানে মৎস্যজীবী দলের নেতাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। নেতৃবৃন্দের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. বাকি বিল্লাহ, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম ও আবুল কালাম, সাংবাদিক ইকরামুল হাছান ও সাংবাদিক রফিকুল ইসলাম রাফি, উত্তরের দপ্তরের দায়িত্বে নিয়োজিত আশরাফুল ইসলাম, উত্তরের নেতা আব্দুল মালেক সুমন ও আতাউর রহমান রাশেদ, হাতিরঝিল থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মনির হোসেন, রামপুরা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্য সচিব আক্তার হোসেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের নেতা আলী মন্ডল, মিলন তালুকদার ও গিয়াস উদ্দিন মজুমদার, কদমতলী থানা মৎস্যজীবী দলের আব্দুর রহিম, আবুল বাসার, মো. আলামিন ও মো. মনজুর মোরশেদ এবং যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সভাপতি হাজী ইব্রাহিম খলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন