ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে রাজধানীর শান্তিনগর চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্যসচিব আব্দুর রহিম, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্যসচিব মোস্তফা জামান, মৎস্যজীবী দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া ও ওমর ফারুক পাটোয়ারী।এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম, নোমান হোসেন, মহসিন মোল্লা ও আতাউর রহমান রাশেদ এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতা মিলন তালুকদার ও বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং এ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়