October 29, 2026, 5:37 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন

গাজীপুর প্রতিনিধি

বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় সংগঠনের কার্যালয়ে গঠিত নতুন কমিটিতে মো. রাব্বিকে সভাপতি ও মো. হাফিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আতিকুর রহমান (শিমুল)। নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আব্দুল আলিম রনি। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাঈম হোসাইন, আবিদুর হাসান জন ও মমিনুর রহমান খান (লিকু)। কমিটির অন্যান্য পদে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, বাপ্পী চৌধুরী ও মেহেদী হাসান; সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম বিজয়; সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম; অর্থ সম্পাদক মামুন মোড়ল; সহঅর্থ সম্পাদক আব্দুল আজিজ শেখ; দপ্তর সম্পাদক ইব্রাহিম সরকার এবং সহদপ্তর সম্পাদক মো. নেওয়াজ। এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন, পরিবেশবিষয়ক সম্পাদক মো. আফজাল হোসেন, বনবিষয়ক সম্পাদক শামীম, আইন ও নীতিমালাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুন্নী আক্তার, সমাজকল্যাণ সম্পাদক খন্দকার মামুন এবং যুব ও ক্রীড়া সম্পাদক মো. হীরন খান নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন—ডা. সিরাজুল ইসলাম, আল-আমীন মাসুদ, হাসান-ইমাম, মাহফুজুর রহমান আকুল, সোহাগ, দেলোয়ার, মাহমুদুল হাসান, লিটন বিশ্বাস ও ফয়সাল আহমেদ। নবনির্বাচিত সভাপতি মো. রাব্বি বলেন, “বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। বন ও পরিবেশ রক্ষা শুধু একটি সংগঠনের কাজ নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা বনভূমি রক্ষা, বৃক্ষরোপণ, পরিবেশদূষণ প্রতিরোধ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সংগঠন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে বন সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিবেশদূষণ প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে



ফেসবুকে আমরা