October 29, 2026, 5:37 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরসহ বিভিন্ন থানা পর্যায়ের নেতারা। বনানী থানা মৎস্যজীবী দলের আমন্ত্রণে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্যসচিব আবদুর রহিমের নেতৃত্বে নেতারা এ পরিদর্শনে অংশ নেন।পরিদর্শনকালে আবদুর রহিম পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিএনপির ভূমিকা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করছেন।পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে পূজারি ও মণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা। পাশাপাশি তাঁরা পূজারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন খান ও ওমর ফারুক পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্যসচিব মো. বাকি বিল্লাহ, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন তুহিন ও দপ্তরের দায়িত্বে থাকা আশরাফুল ইসলাম। এ ছাড়া বনানী থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফারাশ কামরুজ্জামান ও সদস্যসচিব সানোয়ার হোসেন, গুলশান থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক রুবেল, মহানগর নেতা ইঞ্জিনিয়ার আবদুল মালেক সুমন ও রোমান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পূজারি ও পূজা উদযাপন কমিটির নেতারা পূজা উদযাপনে সরকারের সহযোগিতার প্রশংসা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন



ফেসবুকে আমরা