October 29, 2026, 5:35 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

চুক্তি বাস্তবায়ন দাবিতে রোর ফ্যাশন লিমিটেডের সংবাদ সম্মেলন 

হাবিবুর রহমান গাজীপুর।

ময়মনসিংহের ভালুকার কাঁঠালী এলাকায় অবস্থিত রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বকেয়া পাওনা আদায় ও চুক্তি বাস্তবায়নের দাবিতে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) গাজীপুরে এক সংবাদ সম্মেলন করেছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির শ্রমিক মো. জুলহাস মীর।এ সময় তিনি জানান, শ্রমিকদের মোট পাওনা ৬ কোটি টাকার বেশী । শ্রমিকদের বকেয়া পাওনাদিকে কেন্দ্র করে সৃষ্ট শ্রমিক অসন্তোষ নিরসনের জন্য গত ২৬ মার্চ বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়। এর ধারাবাহিকতায় জেলা প্রশাসক ময়মনসিংহ ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে একাধিক সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। এসব সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের বকেয়া পাওনা ৩ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন মালিকপক্ষ। এর মধ্যে চলতি বছরের ৩ আগস্ট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শ্রমিকদের মধ্যে ১ কোটি টাকা পরিশোধ করা হয়। তবে অবশিষ্ট টাকা আজো প্রদান করা হয়নি।শ্রমিকরা অভিযোগ করেন, গত বকেয়া টাকা আর পরিশোধ করা হয়নি। বরং তা আটকে রাখার পাঁয়তারা চলছে।সংবাদ সম্মেলনে শ্রমিকরা দাবি করেন চুক্তি অনুযায়ী বাকি ২ কোটি ৩৫ লাখ টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কারও বিরুদ্ধে হয়রানি বা মামলা করা যাবে না। মাতৃত্বকালীন সুবিধা ও পদত্যাগী শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করতে হবে।শ্রমিকরা সতর্ক করে বলেন, অতি দ্রুত চুক্তি বাস্তবায়ন না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কারখানার বিভিন্ন স্তরের শ্রমিক ও কর্মচারীরা।বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম। বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর গাজীপুর জেলার সভাপতি কুলসুম আক্তার। গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর গাজীপুর জেলার সধারণ সম্পাদক রোজিনা আক্তার সুমি। বাংলাদেশ লেবার ফেডারেশন এর গাজীপুর জেলার সাধারণ সম্পাদক, হাসান রহমান মামুন। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ জুয়েল।বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন গাজীপুরের সাধারণ সম্পাদক রোজিনা আক্তার। মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন গাজীপুরের সাধারণ সম্পাদক মোছাঃ খুশি আক্তার রুমি প্রমুখ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা